মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দূরীকরণে সমস্যা থাকবেই। সমস্যাগুলো নতুন পদ্ধতিতে সমাধান করতে পারার মধ্যেই এসপিসিপিডি প্রকল্পের সফলতা।
আজ শুক্রবার জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত 'পলিসি ডায়লগ অন পলিসি একশনস টু এন্ড প্রিভেন্টেবল ম্যাটেরনাল ডেথস' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা' সাব-কমিটির আহবায়ক ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, আব্দুস শহীদ এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, আ ফ ম রুহুল হক এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর জুয়েনা আজিজ এবং ইউএনএফপি এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন ব্লোখুস বক্তৃতা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সেবা ও সহায়তা পাচ্ছেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে। এই প্রজেক্টের অধীনে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের সেবা প্রদানের উদ্যোগ নেয়া যেতে পারে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এলাকা ভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক গর্ভবতী মায়ের সমস্যাগুলো আলাদাভাবে চিহ্নিত করে সে অনুযায়ী সেবা প্রদান করলে নিরাপদ প্রসব নিশ্চিত হবে এবং মায়েদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে।
তিনি বলেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণের জন্য নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে হবে এবং চলমান কাজগুলোর সফলতা আনয়ন করতে হবে।
সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম এর সঞ্চালনায় পলিসি ডায়লগ অনুষ্ঠানে হাবিবে মিল্লাত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং মোছা: শামীমা আক্তার খানম এমপি, ফখরুল ইমাম এমপি, ডা: সামিল উদ্দিন শিমুল, আনোয়ারুল আবেদীন খান এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, বাসন্তী চাকমা এমপি, রুমানা আলী এমপি, অপরাজিতা হক এমপি, মমতা হেনা লাভলী এমপি এবং সংসদ সদস্য ও ইউএনএফপিএ-র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান











